প্রভুর ডাকে সাড়া দিলেন চাঁদপুর খেড়িহর মাদ্রাসার মুহতামিম মাও. শামসুল হক

আজ বুধবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার পর আল্লাহর রহমতে চলেগেলেন চাঁদপুর খেড়িহর মাদরাসার মুহতামিম বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হক।ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিউন। তিনি বাংলাদেশের প্রথিতযশা আলেম মাওলানা আবদুল মালেক ও মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহর পিতা।

চাঁদপুর শাহরাস্তির ঐতিহ্যবাহী খেড়িহর মাদরাসার মুহতামিম বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হক গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে কুমিল্লা শহরের খিদমাহ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালেই তিনি পরম প্রভুর ডাকে সাড়া দিয়ে আখেরাতের পথে চলে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

মাওলানা শামসুল হক মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকার রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ও প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক-এর আব্বা।

মৃত্যুকালে মরহুম স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে এবং অসংখ্য যোগ্য আলেমে দ্বীন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি আমৃত্যু ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। দীর্ঘ দরস-তাদরিসের জীবনে তিনি সারা দেশে শত শত যোগ্য আলেম তৈরি করার মহান দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন।

আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

মরহুমের নামাজে জানাজা বুধবার (২৬ ডিসেম্বর) চাঁদপুরের খেড়িহর মাদরাসার মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সূত্র : ইসলাম টাইমস ২৪

Author

  • আমির হামজাহ জামিয়াতু ইবরাহীম, মাহমুদনগর, সাইনবোর্ড, ঢাকার একজন শিক্ষক, লেখক ও অভিজ্ঞ মুফতি। তিনি প্রায় ৭ বছর ধরে ইসলামী বিষয় নিয়ে লেখালেখি ও ব্লগিং করছেন। কুরআন-সুন্নাহর আলোকে পরিবার, বিবাহ, দাম্পত্য জীবন ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত লিখে থাকেন। তিনি ইসলামিক কার্যক্রম ও দাওয়াহর সঙ্গে যুক্ত এবং পরিবার BD (PoribarBD.com)-এর প্রতিষ্ঠাতা ও লেখক।

মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। আবশ্যক ঘরগুলো * চিহ্নিত।