Close Menu
পরিবারবিডিপরিবারবিডি
    বিশেষ প্রবন্ধ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Facebook X (Twitter) WhatsApp Telegram
    • সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    • সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়
    • সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন
    • ইসলাম উদ্দিন নামের অর্থ কী?
    • ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার
    • রাগ নিয়ন্ত্রণ
    • পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম
    • যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন
    • প্রশ্ন পাঠান
    • আমাদের সম্পর্কে
    Facebook X (Twitter) WhatsApp
    পরিবারবিডিপরিবারবিডি
    পাত্র-পাত্রী খুঁজুন
    Monday, July 27
    • Home
    • পরিবার পরামর্শ
      • পরিবার সচেতনতা
      • পিতা-মাতা
      • স্বামী-স্ত্রী
      • সন্তান
    • বিবাহ
      • তালাক
    • ইসলাম
      • আল কুরআন
      • আল হাদীস
    • নতুন প্রশ্নোত্তর
    • অন্যান্য
      • ইসলামিক নাম
      • বইসমূহ
    পরিবারবিডিপরিবারবিডি
    অন্যান্য

    যেভাবে গড়বে একটি সফল কর্মজীবন : পদ্ধতি ও পরামর্শ (পর্ব-১)

    January 2, 2019
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    ​আমীর হামযাহ

    কর্মজীবন। জীবনের একটি অধ্যায়। সবচে গুরুত্বপূর্ণ অধ্যায়। ফুটিয়ে তুলতে হয় নিজেকে। নিজের ব্যক্তিত্ব। যোগ্যতা ও সফলতা। সক্ষমতা ও কর্মদক্ষতা। সবকিছু। সফল কর্মজীবনের মানে এটিই। তবে কর্মজীবনে সফল হওয়া অসম্ভব নয়। অতটা কঠিনও নয়। সম্ভব। সাধ্যাধীন। কিছু বিষয় লক্ষ রাখতে হবে। মেনে চলতে হবে। আশা করছি নিম্নোল্লিখিত বিষয়গুলো সহায়ক হবে। এর আলোকে গড়া যাবে একটি সফল কর্মজীবন।

    ১. ইখলাস ও আশাবাদ

    একনিষ্ঠতা। আল্লাহর জন্য করা। অন্য কিছু লক্ষ্য না থাকা। ভিন্ন কিছু কামনা না করা -দ্বীনী কাজে সফলতা ও পূর্ণতার অপরিহার্য শর্ত। এছাড়া সবই ব্যর্থ। সবই অর্থহীন। নিয়তের পরিশুদ্ধতা এজন্যই ইবাদতে শর্ত। এটি ইসলামের শিক্ষা। বড় শিক্ষা। হাদীসুন্নিয়্যাহতে এটিই শেখানো হয়েছে। ইখলাসের সাথে থাকবে আশাবাদ। ইতিবাচক চিন্তা। পারবই। হবেই। আল্লাহ অবশ্যই তাওফীক দিবেন। হাদীসে তাফাউল দ্বারা এটিই বোঝানো হয়েছে। বান্দা আমার ব্যাপারে যা ধারনা রাখে, আমি তার সাথে তাই করি। হ্যাঁ। এটিই সত্য। এটিই বাস্তব। আল্লাহ তা-ই করেন। আশাবাদী হতে বলা হয়েছে। নিরাশার কোন চিহ্ণ‎ ইসলামে নেই। আশাবাদ মানুষকে সামনে টেনে নেয়। অগ্রসর হতে উদ্বুদ্ধ করে। ক্লান্তি–অবসাদকে স্বাভাবিক করে তোলে। তাই কর্মজীবেনর প্রথম কথা হোক ইখলাস ও আশাবাদ।

    ২. আত্মবিশ্বাস ও প্রত্যয়

    আত্মবিশ্বাস এক শক্তি। অপ্রতিরোধ্য শক্তি। মানুষকে লক্ষ্যপানে এগিয়ে যেতে তৎপর করে তোলে। প্রেরণা যোগায়। কাজে আকর্ষণ তৈরী করে। আত্মবিশ্বাস সফলতার অর্ধেক। বিশ্বাসীরা গায়-একবার না পারিলে দেখ শতবার। আর জীবনকে আনন্দ ও সৌভাগ্যের মনে করবে। হৃদয় দিয়ে উপভোগ করবে। জীবন। জীবনের সবকিছু। আনন্দের ছোট ছোট উপলক্ষগুলোও। দায়িত্ব আদায়ের মাধ্যমে। সুদৃঢ় প্রত্যয়ে, প্রফুল্ল চিত্তে কাজ করে। এতে কাজের আগ্রহ টাটকা থাকবে। কর্মচঞ্চলতা অটুট থাকবে। স্বপ্নগুলো থাকবে সজীব, সতেজ। কষ্ট-ক্লেশ, বাধা-বিপত্তি তুচ্ছ মনে হবে। তাই আত্মবিশ্বাস ও প্রত্যয় হল কর্মমুখর জীবনের আবেহায়াত।

    আরো পড়ুন  ইশ! পেতাম যদি বইটি!

    ৩. ব্যর্থতা, নবোদ্যমে জেগে ওঠার উপলক্ষ

    কর্মজীবন একটি দীর্ঘ পথ। কণ্টকাকীর্ণ। বন্ধুর। আছে তিক্ততা। তিক্ত অভিজ্ঞতা। পদে পদে ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে হয়। এ ছাড়া খুব কম মানুষই কর্মজীবনে সফল হয়েছে। সংগ্রাম করতে হবে। মুকাবিলা করতে হবে। অবিরাম চেষ্টা-সাধনায় জমে থাকতে হবে। তবেই সফলতা আর মর্যাদার পথ সুগম হতে থাকবে। পর্যালোচনা করে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে। সতর্ক হতে হবে। ভবিষ্যতে ব্যর্থতার বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। ব্যর্থতা যদি হয় নবোদ্যমে জেগে ওঠার উপলক্ষ, তাহলে সফলতা একদিন না একদিন ললাট চুম্বন করবেই।

    ৪. সমালোচক আমার উপকারী!

    সমালোচনা। অবিচ্ছেদ্য অংশ। কর্মজীবনের। মানবজীবনের। কর্মঠলোকের সমালোচনা থাকেই। সমালোচনা নেই নিষ্কর্মার। যৌক্তিক হলে অবশ্যই তা উপকারী। উদ্বুদ্ধকারী। সমালোচকের শোকর করা উচিৎ। তিনি শুধরে দিয়েছেন। সহায়তা করেছেন। ত্রুটি থেকে বাঁচতে। ত্রুটিমুক্ত কাজ করতে। আর যদি সমালোচনা হয় হিংসার কারণে। মূর্খতার কারণে। তবে জাহিলদের এড়িয়ে চলবে। বরং কাজের গতি বাড়িয়ে দিবে। সব কথা শুনতে নেই। সমালোচক আমার উপকারী। হয়ত ভুলমুক্ত হতে সহায়তা করে। কিংবা কাজে উদ্বুদ্ধ করে।

    ৫. কর্মজীবন হাতে-কলমে শেখার, সংগ্রামের, সূচনা প্রথম দিন থেকেই

    প্রাতিষ্ঠানিক শিক্ষা আর কর্মজীবন থেকে শিক্ষা। ভিন্ন বিষয়। বিস্তর তফাৎ। তাই কর্মজীবন হবে বাস্তব শিক্ষার। মুতালাআ ও অধ্যবসায়ের। নিরবচ্ছিন্ন ধারাবাহিক অন্বেষার। পাশাপাশি ঋদ্ধ হবে অভিজ্ঞতায়। কর্মজীবনের বিচিত্র ঘটনাপ্রবাহ থেকে। বিভিন্ন পরিবেশ-পরিস্থিতি থেকে। ভুল-শুদ্ধ, প্রাপ্তি-বঞ্চনা, নিন্দা-প্রশংসা, তিরস্কার ও পুরষ্কার থেকে। এসব দ্বারাই অভিজ্ঞতা আর দূরদর্শিতা বৃদ্ধি পায়। অনেকে ভাবে– যারা সফল হয়েছেন, তারা যাদু জানতেন। যাদুর কাঠির স্পর্শে তারা মাটিকেও পরিণত করতে পারতেন সোনায়। আল্লাহ তাদের অতিমানবীয় বৈশিষ্ট্য দান করেছেন। এসবই ভুল, ভ্রান্ত চিন্তা। পিছিয়ে পড়ার কল্পনা। বরং সফলগণ তো ব্যর্থতার পর সংগ্রাম করেই সফল হয়েছেন।

    (عشر وصايا للنجاح في الحياة العملية للدكتور علي أحمد এর ছায়া অবলম্বনে।)

    আরো পড়ুন  ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর মাঝে ঘর-সংসারের দায়িত্ব বণ্টন
    কর্মজীবন সফলতা

    সাম্প্রতিক পোষ্টসমূহ

    পরিবার সচেতনতা

    রাগ নিয়ন্ত্রণ

    February 20, 2025
    ইসলাম

    পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম

    February 7, 2025
    ইসলাম

    যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন

    February 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক পোস্ট

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026

    ইসলাম উদ্দিন নামের অর্থ কী?

    December 8, 2025

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    প্রসঙ্গসমূহ
    অযু অর্থনীতি আক্বিদা আখেরাত আশুরা আশুরার দিন ভালো খাবার ইবাদত ইমদাদুল্লাহ ইসলাম উপার্জন কর্মজীবন কুরবানী গোসল ছুটি তালাক দাম্পত্যজীবন নারী নারী অধিকার ন্যূনতম ধর্মীয় শিক্ষা পরিবার পারিবারিক কলহ পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পারিবারিক সমস্যা পিতা-মাতা বাচ্চা বিনোদন বিবাহ বিরতি বিলম্বে বাচ্চা নেওয়া বিয়ে ভালো খাবার মা মাসআলা মাসায়েল রমযান রিযিক শাবান শাশুড়ি শিক্ষা সন্তান সফলতা সমাজ সম্পদ স্বামী-স্ত্রী
    প্রাসঙ্গিক
    অন্যান্য আল কুরআন আল হাদীস ইতিহাস ইসলাম ইসলামের পরিচয় ছেলেদের নাম তালাক দায়িত্ব নতুন প্রশ্নোত্তর নারী পরিবার পরামর্শ পরিবার সচেতনতা পিতা-মাতা বিবাহ মাসআলা সন্তান স্বামী-স্ত্রী
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আপনাদের পারিবারিক জীবন সুখময় করার লক্ষে আমাদের নিরলস চেষ্টা। একদল নিবেদিত প্রাণ গবেষক ও আলিম আপনাদের গাইড দিয়ে যাচ্ছেন।

    গুরুত্বপূর্ণ ফিচার
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    যোগাযোগ
    মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-১৩৬১।
    poribarbd71@gmail.com‏
    +8801818713084
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    স্বত্ব © ২০২৬ পরিবারবিডি - সর্বস্বত্ব সংরক্ষিত।

    Type above and press Enter to search. Press Esc to cancel.