Close Menu
পরিবারবিডিপরিবারবিডি
    বিশেষ প্রবন্ধ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Facebook X (Twitter) WhatsApp Telegram
    • সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    • সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়
    • সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন
    • ইসলাম উদ্দিন নামের অর্থ কী?
    • ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার
    • রাগ নিয়ন্ত্রণ
    • পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম
    • যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন
    • প্রশ্ন পাঠান
    • আমাদের সম্পর্কে
    Facebook X (Twitter) WhatsApp
    পরিবারবিডিপরিবারবিডি
    পাত্র-পাত্রী খুঁজুন
    Monday, July 27
    • Home
    • পরিবার পরামর্শ
      • পরিবার সচেতনতা
      • পিতা-মাতা
      • স্বামী-স্ত্রী
      • সন্তান
    • বিবাহ
      • তালাক
    • ইসলাম
      • আল কুরআন
      • আল হাদীস
    • নতুন প্রশ্নোত্তর
    • অন্যান্য
      • ইসলামিক নাম
      • বইসমূহ
    পরিবারবিডিপরিবারবিডি
    ইতিহাস

    বিজয় দিবস ও আমরা

    December 16, 2018
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    #এক. বিজয় দিবস।জুলুম নির্যাতন ও অধিকার বঞ্চিত করণ থেকে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে আজকের মত একটি তারিখে মুক্তি পেয়েছিল। তাই শুকরিয়া আদায় করা উচিৎ। যেকোন জুলুম থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এ শুকরিয়া আদায় করতে হয়। আমরা শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আল্লাহর কাছে এ আবেদনও করছি যে, তিনি যেন পুরাতন জালেমদের হাত থেকে মুক্তি দিয়ে নতুন কোন জালেমের খপ্পরে ঠেলে না দেন।

    #দুই. অতি আবেগ।আমরা জাতি হিসেবে বাঙ্গালী। আমাদের ‘হুজুগ’ যেমন বেশি আবেগটাও একটু বেশি। দেশের সব প্রাণী সব শ্রেণীর মাঝেই কথাটি সমানভাবে কার্যকর।এরই ধারাবাহিকতায় অনেক দ্বীনদার বাঙ্গালীর মাঝে বিজয় দিবস ধর্মীয় ধাঁচে পালন করার ‘প্রবণতা’ দেখা যায়। তাই কুরআন-সুন্নাহ থেকে বিজয় দিবসের আমল ‘আবিষ্কার’ করা শুরু করে দেন।সূরা বাকারায় বনী ইসরাঈলকে ফেরাউনের কুফুরী শাসন ও নির্যাতন থেকে মুক্তি এবং পরবর্তিতে ইসলামী রাষ্ট গড়ে তোলা তাওফীক দান-বিষয়ক আয়াত এসেছে। সেখানে তাদেরকে শুকরিয়া আদায় ও আরো কিছু আমলের আদেশ আল্লাহ করেছেন। এমনিভাবে সুরা নাসার এ মক্কা বিজয়ের সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিছু আমলের নির্দেশনা দেওয়া হয়েছে। তো অতি আবেগী এই দ্বীনদ্বারগণ সেখান থেকে বিজয় দিবসের ‘আমল ’ আবিষ্কার করে ফেলেন। সুবহানাল্লাহ পড়া। আলহামদুলিল্লাহ পড়া। ইস্তিগফার করা। শুকরিয়া আদায় করা। আরো আরো।এ সকল আমল এমনিতেই করলে কোন সমস্যা নেই। কিন্তু যখনই এগুলো বিশেষ কোন অনুষ্ঠানের সাথে দ্বীনের নামে জুড়ে দেওয়া হয় তখন তাতে কয়েকটি বিষয় সামনে চলে আসে।

    (১) নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মূসা আলাইহিস সালামের বিজয় ছিল কুফুরের উপর ইসলামের বিজয়। কিন্তু আমাদের বিজয় কি এ ধরনের?(!)

    (২) নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মূসা আলাইহিস সালামের বিজয় ছিল কুফুর রাষ্ট্রের বিলুপ্তি ও ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন। যেখানে আল্লাহর দ্বীন ও তাঁর বিধান প্রতিষ্ঠা করা হয়েছে। আর আমাদের? (!)

    আরো পড়ুন  জাতিসংঘে ইমরান খানের ঐতিহাসিক ভাষণ

    (৩) কোন বিষয় ইবাদত হওয়ার জন্য ‘তাওক্বীফ’ (শরীয়তের প্রমাণ) শর্ত। বিজয় দিবসের ইবাদতের ক্ষেত্রে কোন তাওক্বীফ আছে কী? (!)

    (৪) মাক্কা বিজয়ের পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাধিক বছর পৃথিবীতে ছিলন। বিজয় দিবস পালন করার কোন প্রমাণ নেই। পরবর্তী খলীফাদের থেকেও এর কোন প্রমাণ নেই। মূলত ইসলামে “দিবস-পালনে”র কোন প্রথা নেই। যে কোন ব্যক্তি বা বিজয়ের কোন দিবস ইসলাম কখনো পালন করেনি এবং সমর্থনও করে না। তাই- ধীরে চলো বন্ধু! আবেগ সামলাও। এই ইবাদত শরীয়ত বিকৃতির অন্তর্ভুক্ত নয় তো?

    #তিন. দেশপ্রেম।আমাদের দেশ, দেশপ্রেমের উর্বর ভূমি। বিভিন্ন দিবস উপলক্ষে চলে নানা ধরনের দেশপ্রেমের প্রদর্শনী ও চেতনার জয়-গান। এতে অত আপত্তি নেই। কিন্তু সমস্যা বাঁধে তখন যখন দেখা যায়, যারা দেশ প্রেমের শ্লোগানে মুখে ফেনা তুলেন তারাই দেশের নিয়ম কানুনের তোয়াক্কা করেন না! দূর্ণীতিতে জড়ান। আরো দেখা যায়, নানা দেশবিরোধী কর্মে তাদের সরব উপস্থিতি! তখন এই দেশপ্রেমের জন্য হয় আফসুস আর প্রেমিকদের জন্য হয় করুণা!

    #চার. একটু ভিন্ন।অনেকে আছেন যারা একটু ভিন্ন। একটু অন্য। তারা নেই দেশপ্রেমের র‌্যালিতে। তাদের মুখে শুনা যায় না দেশেপ্রেমের গান। ‘চেতনার’ এই জমজমাট ব্যবসায় তারা একেবারেই রিক্তহস্ত। তাদেরকে একটু ভিন্নই বলতে হয়। নেই রাষ্ট্র-বিরোধী কোন কাজে। ঋণখেলাপী, দূর্ণীতি, হামলা-মামলা কিছুতেই তারা নেই। অনেকে চোখে তারা প্রকৃত দেশপ্রেমী নয়। (!)

    আক্বিদা ইসলাম বিজয়

    সাম্প্রতিক পোষ্টসমূহ

    পরিবার সচেতনতা

    রাগ নিয়ন্ত্রণ

    February 20, 2025
    ইসলাম

    পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম

    February 7, 2025
    ইসলাম

    যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন

    February 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক পোস্ট

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026

    ইসলাম উদ্দিন নামের অর্থ কী?

    December 8, 2025

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    প্রসঙ্গসমূহ
    অযু অর্থনীতি আক্বিদা আখেরাত আশুরা আশুরার দিন ভালো খাবার ইবাদত ইমদাদুল্লাহ ইসলাম উপার্জন কর্মজীবন কুরবানী গোসল ছুটি তালাক দাম্পত্যজীবন নারী নারী অধিকার ন্যূনতম ধর্মীয় শিক্ষা পরিবার পারিবারিক কলহ পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পারিবারিক সমস্যা পিতা-মাতা বাচ্চা বিনোদন বিবাহ বিরতি বিলম্বে বাচ্চা নেওয়া বিয়ে ভালো খাবার মা মাসআলা মাসায়েল রমযান রিযিক শাবান শাশুড়ি শিক্ষা সন্তান সফলতা সমাজ সম্পদ স্বামী-স্ত্রী
    প্রাসঙ্গিক
    অন্যান্য আল কুরআন আল হাদীস ইতিহাস ইসলাম ইসলামের পরিচয় ছেলেদের নাম তালাক দায়িত্ব নতুন প্রশ্নোত্তর নারী পরিবার পরামর্শ পরিবার সচেতনতা পিতা-মাতা বিবাহ মাসআলা সন্তান স্বামী-স্ত্রী
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আপনাদের পারিবারিক জীবন সুখময় করার লক্ষে আমাদের নিরলস চেষ্টা। একদল নিবেদিত প্রাণ গবেষক ও আলিম আপনাদের গাইড দিয়ে যাচ্ছেন।

    গুরুত্বপূর্ণ ফিচার
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    যোগাযোগ
    মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-১৩৬১।
    poribarbd71@gmail.com‏
    +8801818713084
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    স্বত্ব © ২০২৬ পরিবারবিডি - সর্বস্বত্ব সংরক্ষিত।

    Type above and press Enter to search. Press Esc to cancel.