Close Menu
পরিবারবিডিপরিবারবিডি
    বিশেষ প্রবন্ধ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Facebook X (Twitter) WhatsApp Telegram
    • সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    • সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়
    • সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন
    • ইসলাম উদ্দিন নামের অর্থ কী?
    • ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার
    • রাগ নিয়ন্ত্রণ
    • পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম
    • যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন
    • প্রশ্ন পাঠান
    • আমাদের সম্পর্কে
    Facebook X (Twitter) WhatsApp
    পরিবারবিডিপরিবারবিডি
    পাত্র-পাত্রী খুঁজুন
    Monday, July 27
    • Home
    • পরিবার পরামর্শ
      • পরিবার সচেতনতা
      • পিতা-মাতা
      • স্বামী-স্ত্রী
      • সন্তান
    • বিবাহ
      • তালাক
    • ইসলাম
      • আল কুরআন
      • আল হাদীস
    • নতুন প্রশ্নোত্তর
    • অন্যান্য
      • ইসলামিক নাম
      • বইসমূহ
    পরিবারবিডিপরিবারবিডি
    পরিবার সচেতনতা

    রিযিক একটি সমাধিত বিষয় : চেষ্টা প্রত্যেকের কর্তব্য

    January 1, 2019
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    মূল:শায়েখ আলী তানতাবী

    ভাষান্তর: ছাকিবুল ইসলাম কাসেমী

    প্রতিটি মুসলমানকে এটা মনে রাখা দরকার যে,রিযিক বণ্টিত ৷ অর্থাৎ তোমার জন্য বরাদ্দকৃত রিযিকটি যেমন নির্ধারিত ৷ আমার জন্য আমার রিযিকও অবধারিত ৷ তোমার রিযিক তুমি পাবেই ৷ আমার রিযিক আমি পাবোই ৷ এর কী এই অর্থ ? যে, আমি আর কিছু করবো না ? শুধু ঘরে বসে থাকব ? কর্মহীন সময় কাটাব? চেষ্টার ঘরে খিল এঁটে দিব? আমার জন্য যা বরাদ্দ আছে তাতো আসবেই ৷

    না, এর এই অর্থ নয় ৷ বরং ব্যবসাকে শরীয়া সম্মতভাবে বাড়াতে হবে ৷ চাকরিতে সততার সাথে পদোন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে ৷ নিজের চেষ্টা পূর্ণাঙ্গভাবে পেশ করতে হবে ৷ সম্ভাব্য সব পথে নিজেকে নিবেদন করতে হবে ৷ তারপর যা পাবে, তার উপর তুষ্ট থাকতে হবে ৷ এটাই হল বণ্টনের মর্ম ৷ নির্ধারিত ‘রিযিকভাগ্যে’ বিশ্বাসের অর্থ ৷

    কিন্তু এই বিশ্বাস ও তৃপ্ত অনুভূতিকে কিভাবে ধারণ করবে মনের মধ্যে ? কিভাবে রেযা বিলকাযা তথা “মনিবের সিদ্ধান্তে ভৃত্যের তুষ্টি” এর অনবদ্য সম্পদে ঐশ্ব্যর্যমণ্ডিত হবে ? কবি সুন্দর বলেছেন: فالينظر إلي من فوقه أدبا والينظر إلي من دونه مالا উপরে তাকাবে? গুণে মানে যে বড় তোমার দেখ তাকে অর্থকড়িতে ছোট যে তোমার ভাব তাকে ৷ (দু:খ ক্ষোভের প্রহর খুঁচবে, হাসবে গোলাপ হৃদয়বাগে।)

    শুদ্ধ ভাবনা তৃপ্ত জীবন

    হ্যাঁ, এভাবে যারা ভাবতে পারে তারাই স্বস্তি ও তৃপ্তির প্রহর কাটাতে পারে ৷ অন্যথায় শুধু ক্ষোভ কষ্ট ও বিতৃষ্ণায় জীবন ভরে উঠে ৷ অথচ কোন ফায়দাও নেই তাতে ৷ যেমন, উঁচু পাহাড় ৷ অনেকেই আরোহণ করছে ৷ দেখা গেল, কিছু সময় পর কেউ চূড়ার কাছাকাছি পৌঁছে গেছে ৷ কেউ অর্ধ পাহাড় পৌঁছেছে ৷ কেউ মাটির কাছাকাছিই রয়ে গেছে ৷ এখন যে মাঝামাঝি রয়ে গেছে সে যদি উপরে তাকায় কষ্ট পাবে ৷ আর যদি নিচে তাকায় তাহলে আনন্দ পাবে ৷ কেননা, সে অনেকের উপরে আছে ৷ হ্যাঁ, তবে যদি মনে সাহস সঞ্চারের জন্য উপরে তাকায়, তাহলে সমস্যা নেই ৷ কিন্তু শুধু আক্ষেপ আর কষ্ট পাওয়ার জন্য এমন করাটা বোকামি বৈ কিছুই নয়!

    আরো পড়ুন  সন্তানের আকিকা করতে হয় যে কারণে

    তাই চেষ্টা অব্যাহত থাকবে ৷ শরয়ী সব পদ্ধতীতে এগিয়ে যাবার প্রয়াস চালাবে ৷ ব্যবসায়ী তার ব্যবসাকে আরো সমৃদ্ধ করার, উন্নত করার, প্রতিষ্ঠিত ও লাভজনক করার শুদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে ৷

    চাকুরে তার আপন পেশায় সর্বোচ্চ উন্নতির প্রয়াস চালিয়ে যাবে ৷ তবে যে চার হাজার টাকা বেতন পায়, সে যদি শুধু পাঁচ ছয় হাজার টাকা বেতনের দিকে তাকিয়ে থাকে, তাহলে কষ্ট পাবে ৷ কিন্তু সে যদি এক দুই হাজার টাকায় চলা মানুষের দিকে লক্ষ্য করে, তাহলে সে নিজেকে ভাগ্যবান মনে করবে ৷ নিজেকে তার চেয়ে ভাল অবস্থানে আবিষ্কার করবে৷

    আরো নানানভাবে এই ইতিবাচক ভাবনা জীবনকে আলো দেয় ৷ যেমন, বাসায় বসা কাজ করতে পারছে না , অসুস্থ আর আমি কাজ করতে পারছি, আমি সুস্থ ৷ তাহলে সে সুস্থতার নেয়ামতের ক্ষেত্রে আমার চেয়ে নিচে ৷ আমার চেয়ে ছোট ৷ অতএব এখানেও আমি লাকি ৷ তেমনই কোন লোকের একটি চোখ আছে; অথচ আমাকে আল্লাহ তায়ালা দুটি চোখ দিয়েছেন, তাহলে চোখের মহান অমূল্য সম্পদের ক্ষেত্রে আমি তার চেয়ে ঢের ভাল আছি ৷ এভাবে মানুষ ভাবলে দেখতে পাবে, হাজার মানুষের চেয়ে ভাল থাকার অনেক উপাদান নিজের মধ্যে বিরাজ করছে ৷ সে নিজের অজান্তেই বলে ফেলবে আলহামদুলিল্লাহ!

    আহার ছড়ানো বিশ্বময়

    আল্লাহ তায়ালা যাকে যেভাবে ইচ্ছা রিযিক দেন ৷ কাকে টেবিল চেয়ারে বসিয়ে রিযিক দিচ্ছেন ৷ কিছু পৃষ্ঠা উল্টাচ্ছে ৷ কিছু সাইন করছে ৷ দু’চারটা কথা বলছে ৷ মাস শেষে পূর্ণ বেতন পাচ্ছে ৷ কারো রিযিক দিচ্ছেন পথে ৷ গাড়ী ড্রাইভ করছে কিংবা রাস্তা মেরামতের কাজ করছে ৷ অত:পর বেতন পাচ্ছে ৷ কারো রিযিক দিচ্ছেন মাচির নিচে ৷ মাটিতে ফসল ফলাচ্ছে ৷ মাটির তলদেশ থেকে খনিজ সম্পদ বের হচ্ছে ৷ তাদের আহারের ব্যবস্থা হচ্ছে ৷ কারো রিযিক রেখেছেন আকাশে ৷ মহাশূণ্যে ৷ পাইলট ৷ আকাশে বিমান না চালালে বেতন পাবে না ৷ বিমান নিয়ে উড়ছে, ঘুরছে ৷ আহার সংস্থান হচ্ছে ৷ নানান পরিবেশে মহান প্রভুর রিযিক ছড়িয়ে দেয়ার পেছনেও গুরূত্বপূর্ণ হেকমত রয়েছে ৷ তাই যার যার পরিবেশে ধারাবাহিকভাবে শ্রম দিতে হবে ৷ হালাল উপায়ে বরকতপূর্ণ জীবন লাভের চেষ্টা চালিয়ে যেতে হবে ৷ কিন্তু জগতের বিচিত্র অভিজ্ঞতা এই চূড়ান্ত কথার স্বাক্ষর বহন করে যে, রিযিক বণ্টিত ৷ তোমার চেষ্টা তোমার ভাগের আহারকেই তোমার কাছে আনবে ৷ এর বেশী কে নয় ৷ শত চেষ্টার পরেও অন্যের রিযিক তার কাছেই রয় ৷

    আরো পড়ুন  ইসলামে আদর্শ পরিবারের রূপরেখা

    বান্দার চেষ্টা ভাগ্যের হাসি

    রিয়াদের এক বিশিষ্ট আলেম ছিলেন ৷ সাদেক মুজাদ্দেদী রহ. ৷ উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ৷ তার পিতা অনেক বড় আলেম ও গুণী মানুষ ছিলেন ৷ আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কিংবা রাষ্ট্রদূত ছিলেন ৷ একবার তাকে মন্ত্রণালয়ের কাজে রাশিয়ার কোন অঞ্চলে যেতে হয় ৷ এটা একটা শতসিদ্ধ বিষয় ছিল যে, সেখানে ইসলামী পদ্ধতীতে যবাই করা কোন হালাল পশুর গোশ্ত পাওয়া যায় না ৷ তাই তার স্ত্রী তাদের সাথে থাকা দুটি মুরগী জবাই করে রান্না করে নেয় ৷ উদ্দেশ্য ওখানে গিয়ে খাওয়া যাবে ৷ তারপর ওরা তাদের কাঙ্ক্ষিত অঞ্চলে পৌঁছলে সেখানে একজন মুসলিম বন্ধু পেয়ে যায় ৷ সেও তাদের সাথে আসে ৷ একসাথে খানা খাবে ৷ কিন্তু সামনেই দেখে এক হতদরীদ্র নারী তার বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বসে আছে ৷ পাককরা মুরগীদুটো তাদেরকে দিয়ে দেয় ৷ মুরগীগুলো তাদের হাতে ছিল ৷ নিজ হাতে পাক করা ছিল ৷ কিন্তু এটি তাদের রিযিক ছিল না! এটির তাকসীম ছিল ওই নারী ও তার সন্তানদের জন্য ৷ তাই সেই পেয়েছে ! দান, মূলত তোমার রিযিক তাকে দিয়ে দিচ্ছ এমন নয় ৷ বরং তার রিযিকই তাকে দিচ্ছ ৷ আল্লাহ তোমাকে শুধু মাধ্যম বানিয়েছেন ৷ তোমার হাতকে বাহন বানিয়েছেন ৷

    যেমন মাদরাসায় ২৫ জন শিক্ষক আছে ৷ প্রত্যেকেই এসে অফিস থেকে বেতন সংগ্রহ করেছে ৷ একজন আসেনি ৷ তুমি তাকে পৌঁছে দিয়েছ ৷ তুমি তাকে উপকার করলে ৷ তার রিযিক শুধু তাকে পৌঁছে দিয়েছ ৷ এভাবেই আল্লাহ সবাইকে রিযিক দেন ৷ কাউকে সরাসরী কাউকে কারো মাধ্যমে ৷ তাই এই বিশ্বাস রাখা চাই ৷ আল্লাহ আমার ভাগ্যের অংশ আমাকে দিবেন ৷ পাশাপাশী আমার প্রয়োজনীয় সাধনা-চেষ্টা চালিয়ে যেতে হবে ৷ এটা আমার দায়ীত্ব ৷

    আরো পড়ুন  উত্তরসূরীদেরকে স্বাবলম্বী রাখার লক্ষে উপার্জন জরুরি

    আর আমার জরুরী রিযিক আল্লাহ তায়ালা আমার কাছে পৌঁছে দিবেন এটা আল্লাহর দায়ীত্ব ৷ আর প্রাপ্ত রিযিকের উপর তুষ্ট ও তৃপ্ত থাকা এটা আমার ঈমানী দায়ীত্ব ৷

    অর্থনীতি উপার্জন রিযিক

    সাম্প্রতিক পোষ্টসমূহ

    নারী

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    পরিবার সচেতনতা

    রাগ নিয়ন্ত্রণ

    February 20, 2025
    পরিবার পরামর্শ

    শান্তিময় পরিবার: ইসলাম ও আধুনিকতা

    January 29, 2025
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক পোস্ট

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026

    ইসলাম উদ্দিন নামের অর্থ কী?

    December 8, 2025

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    প্রসঙ্গসমূহ
    অযু অর্থনীতি আক্বিদা আখেরাত আশুরা আশুরার দিন ভালো খাবার ইবাদত ইমদাদুল্লাহ ইসলাম উপার্জন কর্মজীবন কুরবানী গোসল ছুটি তালাক দাম্পত্যজীবন নারী নারী অধিকার ন্যূনতম ধর্মীয় শিক্ষা পরিবার পারিবারিক কলহ পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পারিবারিক সমস্যা পিতা-মাতা বাচ্চা বিনোদন বিবাহ বিরতি বিলম্বে বাচ্চা নেওয়া বিয়ে ভালো খাবার মা মাসআলা মাসায়েল রমযান রিযিক শাবান শাশুড়ি শিক্ষা সন্তান সফলতা সমাজ সম্পদ স্বামী-স্ত্রী
    প্রাসঙ্গিক
    অন্যান্য আল কুরআন আল হাদীস ইতিহাস ইসলাম ইসলামের পরিচয় ছেলেদের নাম তালাক দায়িত্ব নতুন প্রশ্নোত্তর নারী পরিবার পরামর্শ পরিবার সচেতনতা পিতা-মাতা বিবাহ মাসআলা সন্তান স্বামী-স্ত্রী
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আপনাদের পারিবারিক জীবন সুখময় করার লক্ষে আমাদের নিরলস চেষ্টা। একদল নিবেদিত প্রাণ গবেষক ও আলিম আপনাদের গাইড দিয়ে যাচ্ছেন।

    গুরুত্বপূর্ণ ফিচার
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    যোগাযোগ
    মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-১৩৬১।
    poribarbd71@gmail.com‏
    +8801818713084
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    স্বত্ব © ২০২৬ পরিবারবিডি - সর্বস্বত্ব সংরক্ষিত।

    Type above and press Enter to search. Press Esc to cancel.