Close Menu
পরিবারবিডিপরিবারবিডি
    বিশেষ প্রবন্ধ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Facebook X (Twitter) WhatsApp Telegram
    • সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    • সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়
    • সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন
    • ইসলাম উদ্দিন নামের অর্থ কী?
    • ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার
    • রাগ নিয়ন্ত্রণ
    • পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম
    • যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন
    • প্রশ্ন পাঠান
    • আমাদের সম্পর্কে
    Facebook X (Twitter) WhatsApp
    পরিবারবিডিপরিবারবিডি
    পাত্র-পাত্রী খুঁজুন
    Monday, July 27
    • Home
    • পরিবার পরামর্শ
      • পরিবার সচেতনতা
      • পিতা-মাতা
      • স্বামী-স্ত্রী
      • সন্তান
    • বিবাহ
      • তালাক
    • ইসলাম
      • আল কুরআন
      • আল হাদীস
    • নতুন প্রশ্নোত্তর
    • অন্যান্য
      • ইসলামিক নাম
      • বইসমূহ
    পরিবারবিডিপরিবারবিডি
    ইসলাম

    ‘টিউব মেহেদি’ হাতে পায়ে ব্যবহার করলে অযু-গোসল হবে কি?

    September 30, 2019
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    মাওলানা ইমদাদুল্লাহ বিন আশরাফ আলী।।

    আমাদের মা-বোনেরা বিয়ে, ঈদ, অনুষ্ঠান ও বিভিন্ন উপলক্ষে হাতে পায়ে মেহেদি ব্যবহার করে থাকেন। ছোটবেলায় গ্রামে দেখেছি, ঈদের রাতে আশপাশের বাড়িঘরের মহিলারা একত্রিত হয়ে শিলপাটায় মেহেদি পাতা পিষে দলবদ্ধভাবে মহানন্দে হাতে পায়ে মেহেদি মাখায়। বিয়ে ও ঈদ উপলক্ষে মহিলারা এভাবেই বিপুল আনন্দ ও উৎসাহের সাথে মেহেদি লাগায়।

    মূলত নারীদের জন্য মেহেদি ব্যবহারে কোনোরূপ বিধিনিষেধ নেই। ইসলাম বরং নারীদের সৌন্দর্য বর্ধনের জন্য মেহেদি ব্যবহারে উৎসাহ প্রদান করেছে। এজন্য নারী সাহাবীগণের মেহেদি ব্যবহারের বর্ণনা হাদীসে প্রচুর পাওয়া যায়। তাই নারীদের জন্য মেহেদি ব্যবহার করা মুস্তাহাব ও উত্তম।

    এক হাদীসে এসেছে, উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দীকা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন-

    ﺃﻭﻣﺖ اﻣﺮﺃﺓ ﻣﻦ ﻭﺭاء ﺳﺘﺮ ﺑﻴﺪﻫﺎ ﻛﺘﺎﺏ ﺇﻟﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻘﺒﺾ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺪﻩ، ﻓﻘﺎﻝ: «ﻣﺎ ﺃﺩﺭﻱ ﺃﻳﺪ ﺭﺟﻞ، ﺃﻡ ﻳﺪ اﻣﺮﺃﺓ؟» ﻗﺎﻟﺖ: ﺑﻞ اﻣﺮﺃﺓ، ﻗﺎﻝ: «ﻟﻮ ﻛﻨﺖ اﻣﺮﺃﺓ ﻟﻐﻴﺮﺕ ﺃﻇﻔﺎﺭﻙ» ﻳﻌﻨﻲ ﺑﺎﻟﺤﻨﺎء.

    ‘এক নারী হাতে একটি কিতাব নিয়ে পর্দার আড়াল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করলো। নবীজী তাঁর নিজের হাত গুটিয়ে নিয়ে বললেন, আমি জানি না এটা পুরুষের হাত না নারীর হাত? সে বলল, বরং নারীর হাত। তিনি বললেন, তুমি নারী হলে অবশ্যই তোমার নখ পরিবর্তন করতে- অর্থাৎ মেহেদী দিয়ে।’
    [সুনানে আবু দাউদ, হাদীস : ৪১৬৬]

    অপর হাদীসে এসেছে, হযরত আয়েশা রাযি. বলেন-

    ﺃﻥ ﻫﻨﺪ ﺑﻨﺖ ﻋﺘﺒﺔ، ﻗﺎﻟﺖ: ﻳﺎ ﻧﺒﻲ اﻟﻠﻪ، ﺑﺎﻳﻌﻨﻲ، ﻗﺎﻝ: «ﻻ ﺃﺑﺎﻳﻌﻚ ﺣﺘﻰ ﺗﻐﻴﺮﻱ ﻛﻔﻴﻚ، ﻛﺄﻧﻬﻤﺎ ﻛﻔﺎ ﺳﺒﻊ».

    ‘হিন্দ বিনতে উতবাহ (রাযি.) বললেন, হে আল্লাহর নবী! আমাকে আপনি বাই‘আত করে নিন। নবীজী বললেন, তুমি তোমার দুই হাতের তালুর রঙ পরিবর্তন না করা পর্যন্ত আমি তোমাকে বাই‘আত করবো না। সে দুটো যেন হিংস্র প্রাণীর থাবার ন্যায়।’
    [প্রাগুক্ত, হাদীস : ৪১৬৬]

    আরো পড়ুন  ইসলামে আদর্শ পরিবারের রূপরেখা

    এসব হাদীসের ভিত্তিতে ইমাম নববী রহ. বলেছেন,

    ﺃﻣﺎ ﺧﻀﺎﺏ اﻟﻴﺪﻳﻦ ﻭاﻟﺮﺟﻠﻴﻦ ﺑﺎﻟﺤﻨﺎء ﻓﻤﺴﺘﺤﺐ ﻟﻠﻤﺘﺰﻭﺟﺔ ﻣﻦ اﻟﻨﺴﺎء: ﻟﻷﺣﺎﺩﻳﺚ اﻟﻤﺸﻬﻮﺭﺓ ﻓﻴﻪ ﻭﻫﻮ ﺣﺮاﻡ ﻋﻠﻰ اﻟﺮﺟﺎﻝ ﺇﻻ ﻟﺤﺎﺟﺔ اﻟﺘﺪاﻭﻱ ﻭﻧﺤﻮﻩ

    ‘উভয় হাত ও পা মেহেদি দ্বারা রঞ্জিত করা বিবাহিত নারীর জন্য মুস্তাহাব। কারণ, এ মর্মে অনেক প্রসিদ্ধ হাদীস রয়েছে। তবে পুরুষদের জন্য চিকিৎসা ও চুলদাড়িতে ব্যবহার ছাড়া তা ব্যবহার করা হারাম।’
    [আল-মাজমূ ১/২৯৪]

    বর্তমানে গ্রামগঞ্জেও এখন আর মেহেদি পাতা পিষে ব্যবহার করার দৃশ্য খুব একটা দেখা যায় না। বাজারে আজকাল এক প্রকার কৃত্রিম মেহেদি কিনতে পাওয়া যায়, যা টিউব মেহেদি নামে পরিচিত। তাতে এমন এক প্রকার মেডিসিন দেওয়া হয়, যার দ্বারা মাত্র পাঁচ মিনিটেই ত্বকের উপর পুরোপুরি রঙ ধরে যায়। উক্ত মেহেদি স্বল্পমূল্য ও সহজলভ্য এবং ব্যবহারে সুবিধাজনক হওয়ায় বর্তমানে প্রায় সকলেই তা ব্যবহার করে থাকে। তবে এজাতীয় মেহেদি ব্যবহারের এক-দুদিন পর ত্বকের উপর থেকে পাতলা আবরণের মতো উঠে আসে।

    এ কারণে অনেকে প্রশ্ন করেন যে, এ ধরনের টিউব মেহেদি ব্যবহার করা জায়েয হবে কি না? এবং তা ব্যবহার করলে অযু-গোসল সহীহ হবে কি না? নিম্নে এর শরয়ী বিধান উল্লেখ করা হলো :

    ‘টিউব মেহেদি’ ব্যবহার করা জায়েয। শরীয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। আর তা ব্যবহার করে প্রলেপ উঠিয়ে ফেলার পর অযু-গোসল সবই সহীহ হবে। কেননা এ মেহেদি লাগানোর পর শরীরে যে রঙ অবশিষ্ট থাকে যার কোনো কোনোটিতে পরবর্তীতে আবরণের মতো উঠে তা আমাদের জানামতে চামড়ায় পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাই এজাতীয় মেহেদি ব্যবহার করতে অসুবিধা নেই।
    [শরহুল মুনয়া ৪৮; রদ্দুল মুহতার ১/১৫৪]

    লেখকের ফেইসবুক থেকে।

    অযু গোসল টিউব মেহেদি নামায মেহেদি

    সাম্প্রতিক পোষ্টসমূহ

    নারী

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    পরিবার সচেতনতা

    রাগ নিয়ন্ত্রণ

    February 20, 2025
    ইসলাম

    পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম

    February 7, 2025

    2 Comments

    1. how much does cialis cost at walgreens on July 16, 2025 3:54 am

      fajarqimi cialis generic for sale ronde tadalafil 5 mg generic
      tadalafil medication – cialis dominican resort [url=https://buyciaonl.net]evolution peptides tadalafil[/url] erstaunliche can you
      buy cialis online

      Reply
    2. canadian pharmacy cialis on July 29, 2025 8:02 am

      lobster best price cialis supper active romanticism cialis tablets side effects of tadalafil – buy cheap
      cialis online with mastercard [url=https://canadapharmacy-usa.net]tadalafil uses[/url] gaston cialis uk online

      Reply
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক পোস্ট

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026

    ইসলাম উদ্দিন নামের অর্থ কী?

    December 8, 2025

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    প্রসঙ্গসমূহ
    অযু অর্থনীতি আক্বিদা আখেরাত আশুরা আশুরার দিন ভালো খাবার ইবাদত ইমদাদুল্লাহ ইসলাম উপার্জন কর্মজীবন কুরবানী গোসল ছুটি তালাক দাম্পত্যজীবন নারী নারী অধিকার ন্যূনতম ধর্মীয় শিক্ষা পরিবার পারিবারিক কলহ পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পারিবারিক সমস্যা পিতা-মাতা বাচ্চা বিনোদন বিবাহ বিরতি বিলম্বে বাচ্চা নেওয়া বিয়ে ভালো খাবার মা মাসআলা মাসায়েল রমযান রিযিক শাবান শাশুড়ি শিক্ষা সন্তান সফলতা সমাজ সম্পদ স্বামী-স্ত্রী
    প্রাসঙ্গিক
    অন্যান্য আল কুরআন আল হাদীস ইতিহাস ইসলাম ইসলামের পরিচয় ছেলেদের নাম তালাক দায়িত্ব নতুন প্রশ্নোত্তর নারী পরিবার পরামর্শ পরিবার সচেতনতা পিতা-মাতা বিবাহ মাসআলা সন্তান স্বামী-স্ত্রী
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আপনাদের পারিবারিক জীবন সুখময় করার লক্ষে আমাদের নিরলস চেষ্টা। একদল নিবেদিত প্রাণ গবেষক ও আলিম আপনাদের গাইড দিয়ে যাচ্ছেন।

    গুরুত্বপূর্ণ ফিচার
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    যোগাযোগ
    মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-১৩৬১।
    poribarbd71@gmail.com‏
    +8801818713084
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    স্বত্ব © ২০২৬ পরিবারবিডি - সর্বস্বত্ব সংরক্ষিত।

    Type above and press Enter to search. Press Esc to cancel.