Close Menu
পরিবারবিডিপরিবারবিডি
    বিশেষ প্রবন্ধ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Facebook X (Twitter) WhatsApp Telegram
    • সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    • সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়
    • সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন
    • ইসলাম উদ্দিন নামের অর্থ কী?
    • ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার
    • রাগ নিয়ন্ত্রণ
    • পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম
    • যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন
    • প্রশ্ন পাঠান
    • আমাদের সম্পর্কে
    Facebook X (Twitter) WhatsApp
    পরিবারবিডিপরিবারবিডি
    পাত্র-পাত্রী খুঁজুন
    Sunday, July 26
    • Home
    • পরিবার পরামর্শ
      • পরিবার সচেতনতা
      • পিতা-মাতা
      • স্বামী-স্ত্রী
      • সন্তান
    • বিবাহ
      • তালাক
    • ইসলাম
      • আল কুরআন
      • আল হাদীস
    • নতুন প্রশ্নোত্তর
    • অন্যান্য
      • ইসলামিক নাম
      • বইসমূহ
    পরিবারবিডিপরিবারবিডি
    ইসলাম

    বিয়ের পর বাচ্চা নিতে দেরি করা কি নাজায়েয?

    September 16, 2019
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    মাওলানা ইমদাদুল্লাহ বিন আশরাফ আলী।।

    অনেক দম্পতি বিয়ের পর বাচ্চা নিতে দেরি করে থাকেন। বয়সের স্বল্পতা ও স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও অনেকে একবছর, দুইবছর এমনকি তিন-চার বছরও বাচ্চা নেন না। নিজেদের ক্যারিয়ার, পড়াশোনা, দাম্পত্য জীবন গুছিয়ে নেওয়া ইত্যাদি হিসাব-নিকাশ করে তারা সন্তান নিতে চান। এক্ষেত্রে অনেকের জিজ্ঞাসা হলো, ওজর ছাড়া এভাবে বাচ্চা নিতে দেরি করা কি বৈধ?

    সন্তান জন্মদান মূলত একটি বড় গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ কাজ। বিশেষত নারীদের ক্ষেত্রে তা রীতিমত একটি চ্যালেঞ্জ। বিয়ের মাধ্যমে একজন নারী সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশ করে। নতুন এই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে একটু সময় লাগে। তার আগেই যদি তাকে নতুন আরেক পরিবেশে প্রবেশের আমন্ত্রণ জানানো হয় তাহলে তার জন্য বিষয়টি অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায়।

    প্রতিটি নারীর জীবনে বিয়ের চেয়েও সন্তান জন্মদানের মধ্যদিয়ে এক বড় জটিল অধ্যায়ের সূচনা হয়। তাই সন্তান নেওয়ার আগে প্রত্যেক নারীর শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ ও প্রস্তুতির প্রয়োজন। শারীরিক ও মানসিকভাবে শক্তি ও সামর্থ্যবান হওয়ার আগে বাচ্চা জন্ম দিতে গেলে বাচ্চা ও মায়ের অনেক সমস্যা হওয়ার আশংকা থাকে। এ ছাড়া সন্তান নেওয়ার ক্ষেত্রে স্বামী-স্ত্রীর পারস্পরিক বন্ধন দৃঢ় হওয়াও দরকার। পরস্পরকে ভালোভাবে বোঝা দরকার। এর জন্যও কিছু সময়ের প্রয়োজন হয়।

    এসব দিক বিবেচনায় বিয়ের পর স্বামী-স্ত্রী নিজেদের পারস্পরিক পরিকল্পনা ও সিদ্ধান্ত মোতাবেক সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু সময় বিলম্ব করলে শরীয়তের দৃষ্টিতে তা নাজায়েয হবে বলে মনে হয় না। উক্ত বিলম্ব স্ত্রীকে সন্তান জন্মদানের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। এ দৃষ্টিকোণ থেকে স্বামী-স্ত্রীর প্রথম সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু সময় বিরতি দেওয়া উচিতও বটে। এতে সন্তানের প্রতিপালন সহজ ও সুন্দর হবে।

    তবে কোনোভাবেই যেন এই বিলম্বের কারণ কোনো গলদ বিশ্বাস বা চিন্তাধারা না হয়। অনাগত সন্তানের রিযিকের ভয়ে যেন উক্ত বিলম্ব করা না হয়। নতুবা তা নাজায়েয হয়ে যাবে।
    [ফাতাওয়া দারুল উলূম যাকারিয়া ৩/৬৬১]

    আরো পড়ুন  আদর্শ পরিবার গঠনে আদর্শ মায়ের ভূমিকা

    জন্মনিয়ন্ত্রণ বাচ্চা বিবাহ বিলম্বে বাচ্চা নেওয়া সন্তান স্বামী-স্ত্রী

    সাম্প্রতিক পোষ্টসমূহ

    পরিবার পরামর্শ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026
    পরিবার পরামর্শ

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026
    পরিবার পরামর্শ

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক পোস্ট

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026

    ইসলাম উদ্দিন নামের অর্থ কী?

    December 8, 2025

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    প্রসঙ্গসমূহ
    অযু অর্থনীতি আক্বিদা আখেরাত আশুরা আশুরার দিন ভালো খাবার ইবাদত ইমদাদুল্লাহ ইসলাম উপার্জন কর্মজীবন কুরবানী গোসল ছুটি তালাক দাম্পত্যজীবন নারী নারী অধিকার ন্যূনতম ধর্মীয় শিক্ষা পরিবার পারিবারিক কলহ পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পারিবারিক সমস্যা পিতা-মাতা বাচ্চা বিনোদন বিবাহ বিরতি বিলম্বে বাচ্চা নেওয়া বিয়ে ভালো খাবার মা মাসআলা মাসায়েল রমযান রিযিক শাবান শাশুড়ি শিক্ষা সন্তান সফলতা সমাজ সম্পদ স্বামী-স্ত্রী
    প্রাসঙ্গিক
    অন্যান্য আল কুরআন আল হাদীস ইতিহাস ইসলাম ইসলামের পরিচয় ছেলেদের নাম তালাক দায়িত্ব নতুন প্রশ্নোত্তর নারী পরিবার পরামর্শ পরিবার সচেতনতা পিতা-মাতা বিবাহ মাসআলা সন্তান স্বামী-স্ত্রী
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আপনাদের পারিবারিক জীবন সুখময় করার লক্ষে আমাদের নিরলস চেষ্টা। একদল নিবেদিত প্রাণ গবেষক ও আলিম আপনাদের গাইড দিয়ে যাচ্ছেন।

    গুরুত্বপূর্ণ ফিচার
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    যোগাযোগ
    মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-১৩৬১।
    poribarbd71@gmail.com‏
    +8801818713084
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    স্বত্ব © ২০২৬ পরিবারবিডি - সর্বস্বত্ব সংরক্ষিত।

    Type above and press Enter to search. Press Esc to cancel.