Close Menu
পরিবারবিডিপরিবারবিডি
    বিশেষ প্রবন্ধ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Facebook X (Twitter) WhatsApp Telegram
    • সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    • সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়
    • সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন
    • ইসলাম উদ্দিন নামের অর্থ কী?
    • ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার
    • রাগ নিয়ন্ত্রণ
    • পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম
    • যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন
    • প্রশ্ন পাঠান
    • আমাদের সম্পর্কে
    Facebook X (Twitter) WhatsApp
    পরিবারবিডিপরিবারবিডি
    পাত্র-পাত্রী খুঁজুন
    Monday, July 27
    • Home
    • পরিবার পরামর্শ
      • পরিবার সচেতনতা
      • পিতা-মাতা
      • স্বামী-স্ত্রী
      • সন্তান
    • বিবাহ
      • তালাক
    • ইসলাম
      • আল কুরআন
      • আল হাদীস
    • নতুন প্রশ্নোত্তর
    • অন্যান্য
      • ইসলামিক নাম
      • বইসমূহ
    পরিবারবিডিপরিবারবিডি
    পরিবার পরামর্শ

    পারিবারিক টুকরো কথা— ৫

    March 24, 2019
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    নকীব বিন মুজীব

    ২৩ ৷ ০২ ৷ ২০১৯ রাত: ১: ৪০ মি.

    একটি ছোট পরিবার৷ তিন ভাই দুই বোন৷ সবাই বিবাহিত৷ ভাইবোনদের সম্পর্ক খুবই আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ৷ বিয়ের আগে যেমন ছিল, বিয়ের পরেও তেমন৷ ছোঠ বোনটি এখন মায়ের বাড়িতে৷ এদিকে তার ভাবীরাও আছে এখানে৷ আনন্দ বিনোদনের মধ্য দিয়ে সব৷ কিন্তু ঘটল ঘটনাটি। ছোট বোনের স্বামী মাহমুদ৷ ছোট হলেও খুব বিচক্ষণ ও ইনসাফদার মানুষ৷ মাহমুদ দেখল, তার ওয়াইফ এখানে এমন কিছু আচরণ করছে, যা সে শ্বশুর বাড়িতে অপছন্দ করতো৷ একই বিষয়ে কতদিন কেঁদে কেঁদে তার কাছেই না সে কত কথা বলছে৷ অথচ এ সেই মানুষটি কিনা…….

    প্রাণপ্রিয় জীবনসঙ্গিনী কোন অনুচিত কাজে জড়িয়ে যাবে, আর সে তাকে ফিরাবে না, বোঝাবে না, এ হতে পারে না। তাই মাহমুদ মনে মনে ঠিক করল, আজ ঘুমের সময় এ বিষয়ে আফীফার সাথে আলোচনা করবে৷ বিষয়টা ওকে বুঝিয়ে বলবে৷ এতে আফীফারও লাভ হবে, তার ভাবীরও উপকার হবে৷ আর মাহমুদ; সে তে উভয়ের খুশির মাধ্যমরূপে আল্লাহর কাছে মহাপ্রতিদান পাবে ইনশাআল্লাহ!

    শোন আফীফা! তোমাকে একটা কথা বলি। আফীফা বলল : অবশ্যই বলুন! আপনার বাস্তবমুখী উপকারী কথা শোনার জন্য আমি সবসময় অপেক্ষায় নয় প্রতীক্ষায় থাকি!! মাহমুদ বলল: আমি জানি, আমি তোমাকে যতটুকু ভালবাসি, এরচে অনেক বেশী তুমি আমাকে ভালবাস! তাইতো কোন বিষয়ে মাথায় কোন চিন্তা আসলে আমি তোমার সাথে শেয়ার করি৷ এবং আমরা উভয়ই উপকৃত হই!— আফীফা বালিশ থেকে মাথাটা হাতের উপর সামান্য উচু করে মাহমুদের কথাগুলো শুনছে— আফীফা চোখের ইশারায় বলতে বলল মাহমুদকে৷

    ​

    দেখ আফীফা! তুমি যখন তোমার বিভিন্ন ব্যথার কথা, কষ্টের কথা আমাকে বল, তখন তোমার জন্য আমার খুব খারাপ লাগে৷ অস্থির অবস্থায় আমি ভাবতে থাকি তোমার কষ্টগুলো কীভাবে লাঘব করা যায়। কীভাবে, কত দ্রুত তোমাকে পেরেশানিমুক্ত করা যায়। তুমিও কি আমার এ অবস্থাটা বুঝতে পার প্রিয়? ‘পারি বলেই তো যে কোন বিষয়ে আল্লাহর পর আপনার কাছেই সান্ত্বনা খুঁজি৷ বিভিন্ন বিষয় কেবল আপনার কাছেই শেয়ার করি‘ খুব আস্থার সাথে জবাব দিল আফীফা৷

    আরো পড়ুন  বিবাহ ও পারিবারিক জীবন নিয়ে কিছু কথা

    মাহমুদ বলল: আজ দেখলাম নাফীসা ভাবী মন খারাপ করে কী জানি বলাবলি করছে। রুমে শুয়ে শুয়ে চোখের পানিও নাকি ফেলেছে। মাহমুদের কথা শেষ না হতেই আফীফা বলে উঠল : আর বলবেন না, এই সামান্য কাজ করতে সারাদিন লাগিয়ে দেয়৷ এ দিকে যায় তো ঐ দিকের খবর থাকে না৷ হাত থেকে ফেলে আজ আরেকটা প্লেট ভেঙ্গে ফেলেছে, একটা জ্বালা! আফীফার কথা শেষ হল৷

    মাহমুদ নড়েচড়ে বসল! আফীফার পিঠে হাত রেখে বলল: শোন! ভাবী যে সারাদিন কাজগুলো করেছে, তুমি তাকে কতটুকু সহযোগিতা করেছ? তরকারী কাটার সময় তুমি কি কিছু তাকে কেটে দিয়েছ? ভাবী যখন রান্নাবান্নায় ব্যস্ত, এ দিকে যাকওয়ান পেশাব-পায়খানা করে কাপড়-চোপড় নষ্ট করেছিল, তুমি কি তোমার পিচ্চি ভাতীজার জামাকাপড়গুলো পরিবর্তন করে দিয়েছ? কাঁথাগুলো একটু সরিয়ে তাকে শুকনো স্থানে রেখেছ!!? তুমি কি পারতে না দুপুরের খাবারের পর প্লেটবাটিগুলো পরিস্কার করে দিতে? বিকালে বাড়ির উঠোনটা তো ভাবীই ঝাড়ু দিয়েছে!

    আফীফা! আমার কথাগুলো শুনছো!!? জড়তার স্বরে ক্ষীণভাবে নিয়ে আফীফা উত্তর দিল “জ্বী”। আচ্ছা মনে পড়ে তোমার? তুমিই না আমাকে বলতে: দেখুন! আপনার ছোট বোনটা কোন কাজে আমাকে একটুও সহযোগিতা করে না৷ সে যদি টুকিটাকি সামান্য কাজও আমাকে এগিয়ে দিত, তাহলে তা আমার জন্য বিরাট সহযোগিতা হতো! মনটা একটু ভাল লাগত! কিছুটা হলেও সান্ত্বনা পেতাম৷ কয়েকদিন আগেই না বললে: মেজ আপু তো সহযোগিতা করেই না, বরং কখনো কখনো গোসল করে তার জামাটাও আমার জন্য রেখে যায়! আবার উনিশ-বিশ হলে কত কটুবাক্য যে ব্যবহার করে; তার হিসাব নেই!

    দেখ প্রিয়া! তুমি যখন এখানে তোমার ভাইয়ের বউয়ের সাথে, তোমার ভাবীদের সাথে এমন আচরণ করবে, হতে পারে তখন আল্লাহ তোমার শশুর বাড়ীতে এমন কিছু মানুষ তৈরী করে দেবেন, যারা তোমার সাথে ওরকম আচরণ করবে! তখন তোমার কাছে কেমন লাগবে! বল আফীফা!

    আরো পড়ুন  বিয়ের যে আদর্শ রেখে গেছেন মহানবী (সা.)

    আফীফা! মন খারাপ করো না! মাহমুদ আরো কিছু বলার আগেই আফীফা কেঁদে কেঁদে বলতে লাগল: কেন মন খারাপ করব! আমারও মনে পড়ছে; আসলে আমিই তো আপনাকে এ কথাগুলো কেঁদে কেঁদে বলতাম! কিন্তু, জানি না কেনইবা আমিই এর বিপরীত আচরণ করতাম! বিশ্বাস করুন! আমি আপনাকে অনেক মুহাব্বত করি। আপনার প্রতিটা কথা মেনে চলার চেষ্টা করি। আমি লক্ষ করেছি, বিয়ের পর থেকে আমি অনেক ভাল হয়েছি। আগে কত মানুষকে কত কষ্ট দিতাম! জ্বালাতন করতাম! আরো কত কী করতাম! কিন্তু আপনাকে পাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি। যে কোন বিষয়ে এখন ভাবি, চিন্তা করি। এটা কি আসলেই উচিত হয়েছে! কখনো কিছু ভুল হলে অনুতপ্ত হই! অনুশোচনাবোধ করি!

    এই কথা দিলাম আপনাকে, আজ থেকে কখনো এমন করব না৷ আমি আমার সাধ্যানুযায়ী ভাবীকে সহযোগিতা করব ইনশাআল্লাহ৷ অলস শুয়ে-বসে থেকে কাজের আদেশ করব না৷ আর হ্যাঁ! আমি কাল সকালে ভাবীর কাছে আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইব৷ আর বলব: আজ থেকে তুমি আমার বোন! আমরা সবসময় মিলেমিশে চলব৷ আপনি আমাকে ক্ষমা করে….” আফীফা আর বলতে পারছে না!…..

    পরিবার স্বামী-স্ত্রী

    সাম্প্রতিক পোষ্টসমূহ

    পরিবার পরামর্শ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026
    পরিবার পরামর্শ

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026
    পরিবার পরামর্শ

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক পোস্ট

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026

    ইসলাম উদ্দিন নামের অর্থ কী?

    December 8, 2025

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    প্রসঙ্গসমূহ
    অযু অর্থনীতি আক্বিদা আখেরাত আশুরা আশুরার দিন ভালো খাবার ইবাদত ইমদাদুল্লাহ ইসলাম উপার্জন কর্মজীবন কুরবানী গোসল ছুটি তালাক দাম্পত্যজীবন নারী নারী অধিকার ন্যূনতম ধর্মীয় শিক্ষা পরিবার পারিবারিক কলহ পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পারিবারিক সমস্যা পিতা-মাতা বাচ্চা বিনোদন বিবাহ বিরতি বিলম্বে বাচ্চা নেওয়া বিয়ে ভালো খাবার মা মাসআলা মাসায়েল রমযান রিযিক শাবান শাশুড়ি শিক্ষা সন্তান সফলতা সমাজ সম্পদ স্বামী-স্ত্রী
    প্রাসঙ্গিক
    অন্যান্য আল কুরআন আল হাদীস ইতিহাস ইসলাম ইসলামের পরিচয় ছেলেদের নাম তালাক দায়িত্ব নতুন প্রশ্নোত্তর নারী পরিবার পরামর্শ পরিবার সচেতনতা পিতা-মাতা বিবাহ মাসআলা সন্তান স্বামী-স্ত্রী
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আপনাদের পারিবারিক জীবন সুখময় করার লক্ষে আমাদের নিরলস চেষ্টা। একদল নিবেদিত প্রাণ গবেষক ও আলিম আপনাদের গাইড দিয়ে যাচ্ছেন।

    গুরুত্বপূর্ণ ফিচার
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    যোগাযোগ
    মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-১৩৬১।
    poribarbd71@gmail.com‏
    +8801818713084
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    স্বত্ব © ২০২৬ পরিবারবিডি - সর্বস্বত্ব সংরক্ষিত।

    Type above and press Enter to search. Press Esc to cancel.