Close Menu
পরিবারবিডিপরিবারবিডি
    বিশেষ প্রবন্ধ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Facebook X (Twitter) WhatsApp Telegram
    • সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    • সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়
    • সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন
    • ইসলাম উদ্দিন নামের অর্থ কী?
    • ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার
    • রাগ নিয়ন্ত্রণ
    • পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম
    • যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন
    • প্রশ্ন পাঠান
    • আমাদের সম্পর্কে
    Facebook X (Twitter) WhatsApp
    পরিবারবিডিপরিবারবিডি
    পাত্র-পাত্রী খুঁজুন
    Monday, July 27
    • Home
    • পরিবার পরামর্শ
      • পরিবার সচেতনতা
      • পিতা-মাতা
      • স্বামী-স্ত্রী
      • সন্তান
    • বিবাহ
      • তালাক
    • ইসলাম
      • আল কুরআন
      • আল হাদীস
    • নতুন প্রশ্নোত্তর
    • অন্যান্য
      • ইসলামিক নাম
      • বইসমূহ
    পরিবারবিডিপরিবারবিডি
    স্বামী-স্ত্রী

    পারিবারিক জীবন : স্ত্রীর মানসিক বিনোদনের ব্যবস্থা করবেন স্বামী

    January 11, 2019
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    মাহবুবা আক্তার জান্নাত

    স্ত্রীর অর্থনৈতিক (ভরণ পোষণের) অধিকারের পাশাপাশি তার আরও কিছু অধিকার রয়েছে, যেগুলো অপূর্ণ থেকে গেলে স্বামী-স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি হতে পারে। বৈবাহিক ব্যবস্থার স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। স্ত্রীর মানসিক বিনোদন তার অন্যতম।

    একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে শুধু ভরণ-পোষণে তুষ্ট থাকতে পারে না। বরং স্বামীর কাছে তার আরও কিছু চাওয়া-পাওয়ার আছে। সেগুলো সে পূর্ণভাবে পেতে চায়। কোনো স্ত্রী যদি সত্যিকার অর্থে স্বামীভক্ত হয় তাহলে সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে, স্বামীকে নিয়ে সে তার স্বপ্নের সৌধ নিমার্ণ করে, সে ক্ষেত্রে স্ত্রীও চায় তার স্বামী তাকে ভালোবাসুক, তার প্রতি আলাদাভাবে খেয়াল করুক, তাকে গুরুত্ব দিক, তার সঙ্গে হাসিমুখে কথা বলুক এবং আবেগপূর্ণ আচরণ করুক।

    স্বামীভক্ত কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে এসব অধিকার না পায় অথবা কোনো কারণে সে তা থেকে বঞ্চিত হয়, তখন সে মারাত্মকভাবে অপমান বোধ করে এবং মানসিকভাবে আহত হয়। স্বামী-স্ত্রীর ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিন্ন হওয়ার কিংবা হালকা হওয়ার এটাও একটি কারণ। অনেক স্বামী আছেন, স্ত্রীর এসব বিষয়ের প্রতি খেয়াল করেন না; বরং তারা ভরণ-পোষণটাকেই বড় কিছু মনে করেন। তাদের ধারণা, স্ত্রীর খরচ বহন করা, তার ভাত-কাপড়ের ব্যবস্থা করা, তাকে বাসস্থান দেয়া হলেই তার প্রতি সবটুকু দায়িত্ব পালন হয়ে যায়। তারা নিজেদের বিনোদনের জন্য বন্ধু-বান্ধবদের সাথে বিনোদন ও নিয়মিত সময় কাটান। কিন্তু স্ত্রীর মানসিক প্রত্যাশার ব্যাপারটার প্রতি একদম খেয়াল করেন না। এটা স্ত্রীদের প্রতি একপ্রকার জুলুম।

    স্ত্রীদের বিনোদনের সুযোগ করে দেয়া, তার মানসিক স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখা স্বামীর কাছে স্ত্রীর হক বা অধিকার। ইসলামি শরিয়ত স্ত্রীর মানসিক বিনোদনের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে। স্ত্রীর ভরণপোষণ যেমন স্বামীর দায়িত্বে, তেমনি তার মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাও তার দায়িত্বে। তাই স্ত্রীদের বিনোদনের জন্য প্রয়োজনীয় বিনোদন আয়োজনের ব্যবস্থা করে দেয়াও স্বামীর নৈতিক দায়িত্ব। বিবাহের দ্বারা অনেক জৈবিক চাহিদা পূরণ হয়। তবে তা শুধু জৈবিক ও বৈষয়িক ব্যাপারের মধ্যে সীমিত নয়। বরং বিবাহের প্রধান উদ্দেশ্য হলো, স্বামী-স্ত্রীর মাঝে ভালোবাসাপূর্ণ ও আবেগময় পারিবারিক ব্যবস্থা গড়ে তোলা।

    আরো পড়ুন  পারিবারিক টুকরো কথা— ৪

    কুরআনে কারীমের একাধিক আয়াতের মাধ্যমেও এ বিষয়টি বুঝে আসে। যেমন সুরা রুমের ২১ নং আয়াতে বলা হয়েছে- ‘আর আরেক নিদশর্ন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পার এবং তিনি তোমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে’। [সুরা রূম : ২১]

    এই আয়াতের একথা স্পষ্ট বুঝে আসে যে, স্বামী-স্ত্রীর মাঝে বৈবাহিক সম্পর্কের মূল ভিত্তি হলো শান্তি, স্বস্তি ও ভালোবাসা। আর এ বিষয়গুলো সম্পূর্ণই মানসিক উপাদান, বৈষয়িক উপাদান নয়। এই বিষয়গুলোর অনুপস্থিতিতে বৈবাহিক জীবন অর্থহীন হয়ে পড়ে। বিবাহটা একটা দৈহিক চাহিদা পূরণের উপকরণ হয়ে যায়। তাই ইসলাম স্বামী-স্ত্রীর পারস্পারিক আবেগ ভালোবাসা কেন্দ্রিক চাহিদাগুলোর প্রতি যত্মবান হতে নির্দেশ দিয়েছে। স্ত্রীর মানসিকতার প্রতি লক্ষ্য রাখা আদর্শ স্বামীর একান্ত দায়িত্ব। যেমন স্ত্রী কোনো কাজ করতে পছন্দ করলে তাকে সে কাজ করতে সুযোগ করে দেয়া, প্রতিদিন কিছু সময় স্ত্রীর সাথে হাসি মজাক করা, তাকে নিয়ে বাড়ির ছাদে বা ঘরের আঙ্গিনায় পায়চারি করা, তাকে সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, জাদুঘর বা কোনো দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া। অথবা বিদেশ ভ্রমণের সময় স্ত্রীকে সঙ্গী করা।

    প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্ত্রীর সাথে বৈধ কোনো খেলাধুলা করা ইত্যাদি। হাদিস শরিফে আছে, তিন ধরণের খেলাধুলা বৈধ: তীর নিক্ষেপণ, ঘোড় প্রতিযোগীতা, স্ত্রীর সাথে খেলাধুলা’। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সঙ্গে খেলাধুলা করতেন। হদিস শরিফে আছে, ‘রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রা. এর সাথে দৌঁড় প্রতিযোগীতা করেছেন’। আয়েশাকে নিয়ে মসজিদে তিনি আবিসিনিয়দের খেলা দেখিয়েছেন। তিনি বলেছেন- ‘সে ব্যক্তি পূর্ণ মুমিন যার চরিত্র সুন্দর, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম’। [রিয়াদুস সালিহীন ১/১৯৭]

    বিবাহের আসল উদ্দেশ্য হলো, শান্তি ভালোবাসা ও দয়া। হাদিস শরিফে আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যদি কোনো স্বামী স্ত্রীর দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ তাআলা তার দিকে দয়া ও রহমতের দৃষ্টি নিয়ে তাকান’। এই হাদিস দ্বারা বুঝা যায় যে, স্ত্রীর প্রতি ভালোবাসা তাদের প্রতি রহম করা ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ।

    আরো পড়ুন  সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    প্রত্যক স্ত্রীই তার স্বামীর কাছে ভালোবাসা চায়। স্বামীদের উচিত, স্ত্রীদের ভালোবাসা ও তাদের প্রতি দয়া প্রদর্শন করা। অনেক স্বামী আছে, স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেনা। অথচ স্ত্রীরা স্বামীদের কাছ থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ চায়। এই বিষয়টার প্রতি গুরুত্ব দেয়া জরুরি। স্ত্রীর কাজে প্রশংসা করতে হবে। তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। তাকে বুঝাতে হবে যে, তার স্বামী তাকে গুরুত্ব দিচ্ছে। তার সাথে বিভিন্ন বিষয়ে পরার্মশ করতে হবে। সামান্য বিষয়গুলো তার সাথে শেয়ার করতে হবে।

    মোটকথা, স্বামীকে বিভিন্ন আচরণের দ্বারা একথা বুঝাতে হবে যে, সে তার স্ত্রীকে একজন রাধুঁনী বা দৈহিক আনন্দের উপকরণ ভাবছে না। বরং স্ত্রীকে সে তার জীবন-সংসার পরিচালনার ক্ষেত্রে তার প্রধান সহযোগী, সম্মানের ক্ষেত্রে তার বাচ্চাদের মা, বিপদাপদের ক্ষেত্রে জীবনসঙ্গীনী বা ঘনিষ্ঠ বন্ধু, আর ভালোবাসার ক্ষেত্রে প্রধান কেন্দ্রবিন্দু ভাবছে। এতে স্বামীর প্রতি তার ধারণা সচ্ছ হবে। স্বামীকে সে প্রাণ উজাড় করে ভালোবাসবে। তখনই সংসারে শান্তির সুবাতাস বইবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দিন। আমীন।

    পারিবারিক জীবন বিনোদন স্বামী-স্ত্রী

    সাম্প্রতিক পোষ্টসমূহ

    পরিবার পরামর্শ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026
    পরিবার পরামর্শ

    সংসারের সুখের সোপানে স্ত্রীর গুণ ও পুরুষের ধৈর্যের অবদান

    February 1, 2025
    স্বামী-স্ত্রী

    স্ত্রীর কি স্বামীর অর্থের বিবরণ জানার অধিকার আছে?

    January 31, 2025
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক পোস্ট

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026

    ইসলাম উদ্দিন নামের অর্থ কী?

    December 8, 2025

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    প্রসঙ্গসমূহ
    অযু অর্থনীতি আক্বিদা আখেরাত আশুরা আশুরার দিন ভালো খাবার ইবাদত ইমদাদুল্লাহ ইসলাম উপার্জন কর্মজীবন কুরবানী গোসল ছুটি তালাক দাম্পত্যজীবন নারী নারী অধিকার ন্যূনতম ধর্মীয় শিক্ষা পরিবার পারিবারিক কলহ পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পারিবারিক সমস্যা পিতা-মাতা বাচ্চা বিনোদন বিবাহ বিরতি বিলম্বে বাচ্চা নেওয়া বিয়ে ভালো খাবার মা মাসআলা মাসায়েল রমযান রিযিক শাবান শাশুড়ি শিক্ষা সন্তান সফলতা সমাজ সম্পদ স্বামী-স্ত্রী
    প্রাসঙ্গিক
    অন্যান্য আল কুরআন আল হাদীস ইতিহাস ইসলাম ইসলামের পরিচয় ছেলেদের নাম তালাক দায়িত্ব নতুন প্রশ্নোত্তর নারী পরিবার পরামর্শ পরিবার সচেতনতা পিতা-মাতা বিবাহ মাসআলা সন্তান স্বামী-স্ত্রী
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আপনাদের পারিবারিক জীবন সুখময় করার লক্ষে আমাদের নিরলস চেষ্টা। একদল নিবেদিত প্রাণ গবেষক ও আলিম আপনাদের গাইড দিয়ে যাচ্ছেন।

    গুরুত্বপূর্ণ ফিচার
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    যোগাযোগ
    মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-১৩৬১।
    poribarbd71@gmail.com‏
    +8801818713084
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    স্বত্ব © ২০২৬ পরিবারবিডি - সর্বস্বত্ব সংরক্ষিত।

    Type above and press Enter to search. Press Esc to cancel.