Close Menu
পরিবারবিডিপরিবারবিডি
    বিশেষ প্রবন্ধ

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026
    Facebook X (Twitter) WhatsApp Telegram
    • সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    • সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়
    • সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন
    • ইসলাম উদ্দিন নামের অর্থ কী?
    • ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার
    • রাগ নিয়ন্ত্রণ
    • পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম
    • যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন
    • প্রশ্ন পাঠান
    • আমাদের সম্পর্কে
    Facebook X (Twitter) WhatsApp
    পরিবারবিডিপরিবারবিডি
    পাত্র-পাত্রী খুঁজুন
    Monday, July 27
    • Home
    • পরিবার পরামর্শ
      • পরিবার সচেতনতা
      • পিতা-মাতা
      • স্বামী-স্ত্রী
      • সন্তান
    • বিবাহ
      • তালাক
    • ইসলাম
      • আল কুরআন
      • আল হাদীস
    • নতুন প্রশ্নোত্তর
    • অন্যান্য
      • ইসলামিক নাম
      • বইসমূহ
    পরিবারবিডিপরিবারবিডি
    ইসলাম

    খোশ আমদেদ মাহে রমযান!

    April 10, 2019
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    মুমিনের জন্য রমযানুল মুবারক আল্লাহ তা’আলার মহা অনুগ্রহ। এই মাস মুমিনের জন্য বয়ে আনে অফুরান কল্যাণ। তাই একজন মুমিন রমযানের অপেক্ষায় থাকবে, রমযান লাভের আশা করবে এটাই স্বাভাবিক। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমযান আগমনের প্রহর গুণতেন। রমযান লাভের জন্য দুআ করতেন। হযরত আনাস রা. বলেন, রজব মাস এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন :

    اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ

    হে আল্লাহ! আমাদের রজব ও শা’বানে বরকত দিন এবং আমাদেরকে রমযান পর্যন্ত পৌঁছে দিন।

    [মুসনাদে আহমদ ১/২৫৯; শো’আবুল ঈমান লিলবায়হাকী ৩/৩৭৫; গবেষক আলেমদের দৃষ্টিতে হাদীসটি ‘যয়ীফ’, তবে ফযীলতের ক্ষেত্রে আমলযোগ্য]

    একজন মুমিনের স্বভাব এমনই। সে রমযানের প্রতীক্ষায় থাকবে। দুআ করবে। মানসিক ও দৈহিক প্রস্তুতি গ্রহণ করবে। এরপর যখন মুমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের এ বাণী শোনে-

    الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ

    পাঁচ ওয়াক্ত নামায, এক জুমুআ থেকে আরেক জুমুআ ও এক রমযান থেকে আরেক রমযান তার মধ্যবর্তী সময়ের (পাপের) জন্য কাফ্ফারা, যদি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকা হয়। [সহীহ মুসলিম, হাদীস : ২৩৩]

    এ হাদীস শুনে একজন মুমিন রমযানের প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে, আল্লাহর কাছে দুআ করবে, রমযানকে স্বাগত জানাতে উদগ্রীব হবে, এটাই স্বাভাবিক। আর তাই রমযানকে স্বাগত জানানোর প্রথম আমল হল রজব থেকেই এ দুআ পাঠ করতে থাকা। এরপর শা’বান মাসে অধিক পরিমাণে রোযা রাখা। রমযানের প্রস্তুতি হিসেবে শা’বান মাসে অধিক পরিমাণে রোযা রাখার কথা অনেক হাদীসে এসেছে। যেমন :

    عَنْ أَبِي سَلَمَةَ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ : كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ، وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ، كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، كَانَ يَصُومُ شَعْبَانَ إِلا قَلِيلا.

    আরো পড়ুন  গল্পের গল্প, প্রণয়ের সূত্র!

    আবু সালামা রহ. বলেন, আমি আয়েশা রা.কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোযা (রাখার নিয়ম) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে রোযা রাখতে থাকতেন যে, আমরা (মনে মনে) বলতাম, রোযা রাখতে থাকবেন (হয়ত আর ছাড়বেন না)। আবার কখনো রোযা ছাড়তে থাকতেন। আমরা (মনে মনে) বলতাম, আর (হয়ত) রোযা রাখবেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শা’বান মাসের চেয়ে অন্য মাসে অধিক রোযা রাখতে দেখি নি। কখনো পুরো শা’বান রোযা রাখতেন। কখনো অল্প কিছু দিন ছাড়া পুরো শা’বান রোযা রাখতেন। [সহীহ মুসলিম, হাদীস : ১১৫৬]

    রজব রমযান রোযা শাবান

    সাম্প্রতিক পোষ্টসমূহ

    পরিবার সচেতনতা

    রাগ নিয়ন্ত্রণ

    February 20, 2025
    ইসলাম

    পাত্রী দেখার গুরুত্ব ও নিয়ম

    February 7, 2025
    ইসলাম

    যেভাবে শিশুদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখাবেন

    February 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক পোস্ট

    সন্তানের জেদ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    January 29, 2026

    সন্তানের জেদ সামলানোর সহজ ও কার্যকর উপায়

    January 28, 2026

    সন্তান লালনপালন ও ঘুমের ঘাটতি: যেভাবে সাজাবেন আপনার দৈনন্দিন রুটিন

    January 27, 2026

    ইসলাম উদ্দিন নামের অর্থ কী?

    December 8, 2025

    ইসলামী উত্তরাধিকার বিধান ও নারীর অধিকার

    May 16, 2025
    প্রসঙ্গসমূহ
    অযু অর্থনীতি আক্বিদা আখেরাত আশুরা আশুরার দিন ভালো খাবার ইবাদত ইমদাদুল্লাহ ইসলাম উপার্জন কর্মজীবন কুরবানী গোসল ছুটি তালাক দাম্পত্যজীবন নারী নারী অধিকার ন্যূনতম ধর্মীয় শিক্ষা পরিবার পারিবারিক কলহ পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পারিবারিক সমস্যা পিতা-মাতা বাচ্চা বিনোদন বিবাহ বিরতি বিলম্বে বাচ্চা নেওয়া বিয়ে ভালো খাবার মা মাসআলা মাসায়েল রমযান রিযিক শাবান শাশুড়ি শিক্ষা সন্তান সফলতা সমাজ সম্পদ স্বামী-স্ত্রী
    প্রাসঙ্গিক
    অন্যান্য আল কুরআন আল হাদীস ইতিহাস ইসলাম ইসলামের পরিচয় ছেলেদের নাম তালাক দায়িত্ব নতুন প্রশ্নোত্তর নারী পরিবার পরামর্শ পরিবার সচেতনতা পিতা-মাতা বিবাহ মাসআলা সন্তান স্বামী-স্ত্রী
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আপনাদের পারিবারিক জীবন সুখময় করার লক্ষে আমাদের নিরলস চেষ্টা। একদল নিবেদিত প্রাণ গবেষক ও আলিম আপনাদের গাইড দিয়ে যাচ্ছেন।

    গুরুত্বপূর্ণ ফিচার
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    যোগাযোগ
    মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-১৩৬১।
    poribarbd71@gmail.com‏
    +8801818713084
    • পরিবার পরামর্শ
    • নতুন প্রশ্নোত্তর
    • পাত্র-পাত্রী
    • প্রশ্ন পাঠান
    • বইসমূহ
    স্বত্ব © ২০২৬ পরিবারবিডি - সর্বস্বত্ব সংরক্ষিত।

    Type above and press Enter to search. Press Esc to cancel.